আফগানিস্তানে জাতীয় শোক

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১০:৫১

 

আফগানিস্তানে রবিবার জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। শনিবার কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত ও ২৩০ আহত হওয়ার ঘটনায় এই শোক পালন করা হচ্ছে।

ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস দাবি করেছে, তারা শিয়া হাজরা সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার সংকল্প করেছেন।

আফগানিস্তানের জাতিসংঘ মিশন এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন।

জাতিসংঘের সহযোগী মিশনের প্রধান তাদামিচি ইয়মামোতো বলেছেন, হামলাকারীরা বিশেষ করে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায়।

শনিবার আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক বলেছে, দেহ মাজাং স্কয়ারে আইএসের দুই সদস্য শিয়া সম্প্রদায়ের মানুষের সমাবেশের ওপর হামলা বোমা বিস্ফোরিত করেছে। খবর: বিবিসি।