তীব্র স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১৭টি ফেরি মধ্যে এখন চলাচল করছে ৯টি।
শিমুলিয়া বিআইডব্লিউটিসি সহকারী জেনালের ম্যানেজার শাহ নেওয়াজ খালিদ জানান, তীব্র স্রোতে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে শনিবার দিবাগত রাতে বিকল হয়ে যায় রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর। আর শিমুলিয়া থেকে যানবাহন ভর্তি করে কাওড়াকান্দি যাওয়ার সময় স্রোতের মধ্যে রো রো ফেরি শাহ পরান নোঙ্গর করতে বাধ্য হয় লৌহজং টার্নিয়ে। স্রোতে ভেসে আসা কাঁশবন ফেরিটির পাখায় এমনভাবে আটকে যায় চলতে পারছিল না।
যানবাহন নিয়ে ফেরিটি রাত ১০টা থেকে প্রায় ১২ ঘণ্টা আটকে ছিল। স্রোতের কারণে এখন ফেরিগুলোর পারপারে সময়ও বেশি লাগছে। আগে সময় লাগতো সোয়া ঘণ্টা থেকে দেড় ঘণ্টা। আর এখন সময় লাগছে গড়ে প্রায় সোয়া ২ঘণ্টা। তাই ফেরি চলাচল এখন সীমিত করা হয়েছে।
