আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১১:৩৪
 
আড়াইহাজারে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 
 
রবিবার সকাল ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দ্রদী গ্রামের পাশের একটি জমি থেকে অর্ধগলিত অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। 
 
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিউল আজম খান জানান, ধারণা করা হচ্ছে- অন্য কোথাও থেকে ২/১ দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলা রাখা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। 
 
তার পরনে জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্ট ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।