ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নেয়া জোসে মরিনহো তার খেলোয়াড়দের জন্য ম্যাচের দুইদিন আগে থেকে গেমস খেলা নিষিদ্ধ করেছেন। এর ফলে জনপ্রিয় হয়ে ওঠা পোকেমন গো খেলতে পারবেন না খেলোয়াড়রা।
চীনে প্রি-সিজন ট্যুরকে সামনে রেখে নতুন এই আইন জারি করলেন মরিনহো। আগামীকাল সেখানে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা।
৫৩ বছর বয়সী কোচ তাদের প্রথম টিম স্কোয়াডকে বলেছেন ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কোনো ধরনের গেমস খেলতে পারবেন না খেলোয়াড়রা। খেলার কার্যপদ্ধতির দিকে জোর দিতে এই নিয়ম জারি করেছেন তিনি।
ক্লাবের একটি সূত্র বলেছে, মরিনহো তার খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে চান। পোকেমন গো গেমস নিয়ে আশঙ্কায় তিনি এই নিষেধাজ্ঞা দিয়েছেন। গেমস খেলার চেয়ে ট্যাকটিসের প্রতি খেলোয়াড়তেদর জোর দিতে চান তিনি।
বুরুসিয়ান ডর্টমুন্ড স্ট্রাইকার পিয়েরে এমেরিক অউবামেয়াং ও অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্টনি গ্রিজম্যানেরও মতো তারকারাও পোকেমন গো গেমস খেলছেন। খবর: ডেইলি স্টার ও গোলডটকম।
