ভক্তদের জন্য ওয়েবসাইট খুললেন সিদ্দিকুর

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৬:৪৮
ভক্ত ও গণমাধ্যমের আরও কাছে পৌঁছাতে সিদ্দিকুর রহমান ডট কম নামে নিজের অফিসিয়াল ওয়েবসাইট (www.siddikurrahman.com)  উদ্বোধন করলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।
 
শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনেকটা রাজকীয়ভাবেই এর উদ্বোধন করেন দুইবারের এশিয়ান ট্যুর জেতা এই গলফার। সিদ্দিকুর বলেন, ‘নিজের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই ওয়েবসাইটের মাধ্যমে আমি নিজের খেলার সূচি, ইভেন্ট ও বাকি তথ্যগুলো সহজেই জানাতে পারবো।’
 
এসময় উপস্থিত ছিলেন গলফ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মেজর জেনারেল একেএম আব্দুল্লাহ হিল বাকি, গলফ হাউজ-এর প্রধান নির্বাহী নজরুল হোসেন অয়ন এবং কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার।