নিজ নামের স্টেডিয়ামে আলো ছড়ালেন ড্যারেন স্যামি

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৭:৪৬
দুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। এবার নিজের নামে নামাঙ্কিত স্টেডিয়ামে বল হাতে আলো ছড়ালেন।
 
তার নেয়া তিন উইকেটের সুবাদে তার দল সেন্ট লুসিয়াও পায় সাত উইকেটের জয়। ফলে শেষ চারে যাওয়ার আশাও টিকে থাকে দলটির।
 
প্রতিপক্ষ বার্বাডোজ ট্রাইডেন্টসকে ১৩৭ রানে বেঁধে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্যামি। বার্বাডোজের ওপেনার কাইল হোপের হাফসেঞ্চুরি ছাড়া আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। দলটির অধিনায়ক কাইরন পোলার্ড করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান।
 
জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ১৯ ওভারেই লক্ষ্যে পৌছে যায়।