গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার গাজীপুর আইডিয়াল প্রিক্যাডেট স্কুলে এ দুর্ঘটনা ঘটে।এরা হলেন শ্রীপুরের গাজীপুর গ্রামের সোহেল রানা (৩৫) ও তার নয় বছর বয়সী ছেলে মারুফ। মারুফ ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্কুলের প্রধান শিক্ষক কামারুজ্জামান বলেন, দুপুরে স্কুলের মাঠে ছাত্ররা ক্রিকেট খেলছিল। এ সময় বল স্কুলের টিনের চালে গিয়ে পড়লে তা আনতে যায় মারুফ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। খবর পেয়ে স্কুলে গিয়ে ছেলেকে উদ্ধার করতে চালে উঠলে সোহেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বিদ্যুতের তারের কভার ছিদ্র হয়ে স্কুলের চালের টিন বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর মডেল থানার এসআই খন্দকার আমিনুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি করেছেন।
