ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে লরির সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন।
রবিবার রাজ্যের কৃষ্ণগিরি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করতে ১০টি এম্বুলেন্স গেছে। কিছুদিন আগে একই স্থানে একটি দুর্ঘটনায় ১৭ জন মানুষ নিহত হয়েছিলেন।
