অলিম্পিকে খেলার আশা বেঁচে থাকলো রাশিয়ার

আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২০:৫০
রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল। ডোপিংয়ের ব্যাপারে সংশ্লিষ্ট ফেডারেশনকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছে আইওসি।
 
রবিবার অলিম্পিক কর্মকর্তারা জানান, তারা কাউকে সরাসরি নিষিদ্ধ করতে চান না। বরং এজন্য  সংশ্লিষ্ট ফেডারেশনগুলোই সিদ্ধান্ত নেবে যে তারা নির্দোষ কিনা। 
 
এক বিবৃতিতে অলিম্পিক কমিটি জানায়, রাশিয়ার সব ক্রীড়াবিদই আসন্ন অলিম্পিকে অংশগ্রহণ করতে চান। কিন্তু এই সিদ্ধান্ত এখন সংশ্লিষ্ট ফেডারেশকে নিতে হবে।
 
আইওসি এর প্রেসিডেন্ট থমাস বাস বলেন, ‘হয়তো এই সিদ্ধান্তে সবাই খুশি হবেনা। কিন্তু আমাদের সুবিচার করা প্রয়োজন।’ কোনও ধরনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদি কোনও অভিযোগ না পাওয়া যায় তাহলে সেখানে রাশিয়ার প্রতিযোগীদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।