কৈখালী-ভাণ্ডারিয়া সড়কের কাটাখালী ব্রিজটি ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ০২:০৬
উপজেলার কৈখালী-সিকদার হাট-ভাণ্ডারিয়া সড়কের সিকদার হাট সংলগ্ন কাটাখালী খালের ব্রিজটি ঝুঁকিপূর্ণ।  জরাজীর্ণ ও হেলেপড়া ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রিজের  মাঝখানের  সংযোগ পাটা ফাঁকা হওয়ায় এবং প্লাস্টার ধসে পড়ায় যে  কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ব্রিজটির উপর গাড়ি উঠলেই কম্পনের সৃষ্টি হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গত কয়েক বছর ধরে ব্যস্ততম এ সড়কে চলাচলকারী যাত্রীবাহী টেম্পু, অটোবাইক, রিকশা ভ্যান ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন দুই পারে যাত্রী নামিয়ে চলাচল করে আসছে।  স্থানীয়রা জানান, ৩০/৩৫ বছর পূর্বে এলজিইডির অর্থায়নে এ ব্রিজটি নির্মিত হয়। এ সড়ক দিয়েই চেঁচরী রামপুর ও আমুয়া ইউনিয়নের লোকজনকে ভাণ্ডারিয়া, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বরিশাল ও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়।