মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া ঘাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানারুল ইসলাম (৩৫) নামের এক গাছের চারা ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার বেলা ২ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জানারুল ইসলাম বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়া এলাকার অলিল মহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী রেজা জানান, নিহত জানারুল ইসলাম নিজ বাড়িতে গাছের চারা সাইজ করছিলেন। বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের সাইড লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
