ঝিনাইদহে বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজন জামায়াত কর্মী বলে জানা গেছে। অভিযানে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
