বেবী মওদুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:২৯
সাংবাদিক, লেখক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এই দিনে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার নানা কর্মসূচি হাতে নিয়েছে। 
 
পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত করবেন। পরে আসরের নামাজের পর ধানমন্ডির বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
 
বেবী মওদুদ (আ না মাহফুজা খাতুন) ১৯৪৮ সালের ২৩ জুন ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স এবং ১৯৭১ সালে একই বিষয়ে এমএ পাস করেন। কর্মজীবনে তিনি সংবাদ, ইত্তেফাক, চিত্রালী ও মুক্তকণ্ঠে সাংবাদিকতা করেন। তিনি সাপ্তাহিক বিচিত্রার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রধান বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সামাজিক-বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
 
বিভিন্ন বিষয়ে লেখা বেবী মওদুদের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৮টি।