নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে ডুবে মো. নয়ন ( ১১) নামের এক শিশুর মত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে নয়নে ভাঁসমান মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. সুজন ছেলে।
জানা গেছে, শনিবার বিকালে খেলা শেষে নয়ন সন্ধ্যায় পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে যায়। এরপর তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল ৯টার দিকে তার ভাঁসমান মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে স্থায়নীরা।
নিহতের বাবা সুজন জানান, নয়ন মৃগি রোগে আক্রান্ত ছিল।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাবেরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
