একাধিকবার বিয়েতে বিশ্বাসী কঙ্গনা

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১১:২৬
 
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত অকপটে মন্তব্য করেছেন যে, তিনি জীবনে একাধিকবার বিয়েতে বিশ্বাসী। 
 
বলিউডে প্রবেশের পর থেকেই ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় ছিল ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর। তিনি মনে করেন, যদি সম্পর্ক কাজ না করে তবে আবারো বিয়ে করার মধ্যে কোনো ভুল নেই। 
 
ডিজাইনার মানব গ্যাংওয়ানির ফ্যাশন শো অনুষ্ঠানে শো স্টপার হিসেবে হেঁটেছেন কঙ্গনা। সেখানে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি। সেসময় এই বলিউড অভিনেত্রী বলেছেন, মানব ও আমি আমাদের বিয়ে নিয়ে কথা বলছিলাম। আমি তাকে বলেছি আমার প্রথম বিয়েতে অবশ্যই তার করা ডিজাইনের পোশাক পরব। 
 
এসময় তাকে জিজ্ঞাস করা হয়, তিনি একটি বিয়ের বেশি করবেন কিন? উত্তরে কঙ্গনা বলেন, কেন নয়? যদি একটা হতে পারে তবে এর বেশি কেন নয়? খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।