মুম্বাইয়ে প্রো-কবাডি লীগের মঞ্চে ভুল উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠেছে সানি লিওনের বিরুদ্ধে। শুক্রবার দিল্লির নিউ অশোক নগর থানায় এই অভিযোগে মামলা দায়ের করেছেন উল্লাস পি আর নামে এক ব্যক্তি।
উল্লাসের অভিযোগ, জাতীয় সঙ্গীতের বহু শব্দই বিকৃত উচ্চারণে গেয়েছেন সানি। জাতীয় সঙ্গীত গাইতে ওঠার আগে সানির আরও ভালো করে তা অভ্যাস করা উচিত ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি।
উল্লাসের আরও দাবি, ভুল উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়া মানেই ভারতকে অপমান করা।
এদিকে, শুক্রবার রাতে একটি ফ্যাশন শো-এর জন্য দুবাই চলে যান সানি। তবে যাওয়ার আগে তিনি টুইট করে জানান, উচ্চারণ ঠিক করার জন্য তিনি বার বার প্র্যাকটিস করছেন। প্র্যাকটিসের সেই ছবিও পোস্ট করেন তিনি।
উল্লাস একই কারণে কিছুদিন আগে অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও মামলা করেছিলেন।
