সড়ক পার হতে গিয়ে বাসচাপায় শিশু নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৪:১৭
মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত রোমান পাশ্ববর্তী আলাইপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রুবেল তার মায়ের সঙ্গে উপজেলার রাউতড়া এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়ক পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি বাস রুবেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে জব্দ করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রস্তুতি চলছে।
 
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।