নোয়াখালীতে সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৬:১০
নোয়াখালীতে সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ প্রতিরোধে সহায়তা চেয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার।
 
সোমবার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক ফুয়াদ হোসেন, জাহিদুর রহমান শামীম, আবু নাছের মঞ্জু, নাসির উদ্দিন বাদল ও সুমন ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় পুলিশ সুপার বলেন, ‘বর্তমান সময়ে সন্ত্রাস, নাশকতা ও উগ্রবাদ দমনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। অতীতেও সাংবাদিকরা এ বিষয়ে ভূমিকা রেখেছেন।’
এ সময় তিনি সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান।