সেই ক্যামেরা কিনতে গেলেন ২ কর্মকর্তা

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৭:৩১
 
ক্যামেরা দর্শনে তিন কর্তার সফর নিয়ে তীব্র সমালোচনার মধ্যে জার্মানি গেলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) দুই কর্মকর্তা। প্রতিনিধিদলে নাম থাকলেও যাননি তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব।
 
ডিএফপির পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মো. শাহেনূর মিয়া সোমবার বলেন, পিপিআরের অংশ হিসেবে জিনিসগুলো (ক্যামেরা) বুঝে নিতে ডিএফপির দুই কর্মকর্তা জার্মান গেছেন।
 
সাত দিনের সফরে জার্মান যাওয়া ডিএফপির কর্মকর্তারা হলেন- অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান ও উপ-পরিচালক শিপলু জামান।
 
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নূরুল ইসলামের (প্রেস) ব্যক্তিগত কর্মকর্তা বলেন, স্যার জার্মান যাননি। তিনি তার মেয়ের বিয়ের জন্য সোমবার থেকে তিন দিনের ছুটিতে আছেন।
 
একটি ডিজিটাল ক্যামেরা কিনতে এর আমদানিপূর্ব পরিদর্শনের জন্য ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন সরকারি কর্মকর্তার ছুটি মঞ্জুর করে গত ১৪ জুলাই আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়। সরকারি তিন কর্তার এই সফরের অনুমোদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তীব্র সমালোচনা।

খবর বিডিনিউজের।