ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় রাত পৌনে ১১টার দিকে যাত্রীবাহী ঈশাখা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এ কারনে ময়মনসিংহ-ভৈবর, চট্রগ্রাম, জারিয়া-মোহনগঞ্জ রেলপথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আহাদ হোসেন জানান, ঈশাখা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ভৈরব হয়ে ময়মনসিংহে আসার পথে শম্ভুগঞ্জ এলাকায় ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। ঊদ্ধারকারী যানের ইনচার্জ ওমর ফারুক জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী ট্রেন রওনা হয়ে গেছে। উদ্ধার কাজ চলছে।
