সম্প্রতি এনগেজমেন্ট গুজবের জন্য খবরে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। নিজের বক্তব্য পরিষ্কার করতে গিয়ে 'বাজিরাও মাস্তানি'-এর নায়িকা বলেন, 'আমি প্রেগন্যান্ট নই, আমার বাচ্চা হচ্ছে না। আমার এনগেজমেন্টও হয়নি, আমি বিবাহিত নই। অদূর ভবিষ্যতেও আমার বিয়ের পরিকল্পনা নেই।'
তার এ কথায় চটেছেন কারিনা কাপুর খান! বলিউড লাইফ-এর রিপোর্ট অনুযায়ী, দীপিকার এনগেজমেন্ট নিয়ে গুজব ছড়িয়েছে, এবং সে তা অস্বীকার করেছে সে কথা মানা যায়। কিন্তু সাইফ আলি পত্নী বুঝতে পারছেন না, যখন দীপিকার প্রেগন্যান্সি নিয়ে কোনও গুজব রটেনি তাহলে আগ বাড়িয়ে প্রেগন্যান্ট হওয়ার কথা কেন অস্বীকার করলেন দীপিকা?
কারিনা বর্তমানে গর্ভবতী। সব ঠিক থাকলে ডিসেম্বরেই সাইফ ও তার প্রথম সন্তান দুনিয়ার আলো দেখবে। দীপিকার না বলার কথার মধ্যে তাকে ঘিরেই খোঁচা রয়েছে ভেবেই কিছুটা ক্ষেপেছেন কারিনা।
