আগামী বছর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ছবি ‘রাইস’। ছবির একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে। তবে শোনা যাচ্ছে, সানির এই গানের ওপর নিষেধাজ্ঞা দিতে পাকিস্তানের সেন্সর বোর্ড।
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, গুঞ্জন উঠেছে পাকিস্তান সানি লিওনের আইটেম গান ‘লায়লা ও লায়লা’ গানটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই গানটিতেই ৮০ এর দশকে জিনাত আমান কাজ করেছিলেন।
মূল গানটি নিয়ে কাজ করেছিলেন কল্যাণজি-আনন্দজি। অন্যদিকে, ‘রাইস’ ছবিটির গানটি নিয়ে কাজ করেছেন রাম সম্পদ।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি ভাইয়ের হাতে মডেল কান্দেল বালোচ হত্যা ঘটনার পর পাকিস্তানের সেন্সর বোর্ড এই সিদ্ধান্ত নিল।
‘রাইস’ ছবিতে শাহরুখ খান ছাড়াও আরো আছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। আগামী বছরের ২৬ জানুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে।
