ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৩:২১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওহিদ খলিফা (২৫) কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের মাজেদ খলিফার প্রবাসী ফেরৎ ছেলে।
 
প্রত্যক্ষদর্শী কমরেড আতাউর রহমান কালূ জানায়, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে ওহিদ বাগানে বাঁশ কাটছিলেন। এ সময় বাঁশটি বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। বৃষ্টি ভেজা বাঁশটি বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ছিটকে পাশ্ববর্তী খালে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।