মেহেরপুরের গাংনী উপজেলায় নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত সানোয়ার হোসেন (৩৫) উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার নুর মহাম্মদের ছেলে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
গাংনী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম বলেন, ‘আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়ে বেশ কয়েকদিন ধরেই তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।’
