যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে দেশটিকে হুশিয়ার করেছেন।
মঙ্গলবার হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া বর্তমানে যে পারমানবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচি চালাচ্ছে তার জন্য তাদেরকে ‘প্রকৃত পরিণাম’ ভোগ করতে হবে। লাওসে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে কেরি সাংবাদিকদের বলেন, এ ধরণের কর্মসূচির পরিণাম উত্তর কোরিয়াকে অবশ্যই ভোগ করতে হবে এমন কথা পিয়ংইয়ংকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বুঝানোর ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। এএফপি।
