জঙ্গি ইস্যুটাকে জিইয়ে রাখতে বিএনপির প্রস্তাবে সাড়া নেই সরকারের: নজরুল

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২১:০০
 
 
সরকার অতীতের ব্যর্থতা আড়াল করতেই জঙ্গিবাদের ইস্যুকে জিইয়ে রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রা পাঁচার মামলায় উচ্চ আদালতে সাজা দেয়ার প্রতিবাদে এই আলোচনা সভা করা হয়।
 
নজরুল ইসলাম খান বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করার লক্ষ্যে একসাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা বিশ্বাস করি যেকেনো প্রশাসন বা পুলিশ দিয়ে এই ধরণে সন্ত্রাস বা কোনো কাযর্্ক্রম দমন করা যায় না, জনগণকে সাথে নিয়ে এটা দমন করতে হয়। কিন্তু সরকার তাতে আগ্রহী না।