ট্রান্সফার ফি'র রেকর্ড গড়ে জুভেন্টাসে হিগুইন

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১০:১৭
 
তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি'র রেকর্ড গড়ে নাপোলি থেকে জুভান্টাসে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গনজালো হিগুইন। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের জন্য ৯ কোটি ইউরো খরচ করছে সিরি'আ-এর চ্যাম্পিয়নরা।
 
বেশ কয়েক দিন ধরেই হিগুইনের জুভেন্টাসে যাওয়া নিয়ে কথা হচ্ছিল। সিরি'আ -এর ওয়েবসাইটে মঙ্গলবার এটি নিশ্চিত করা হয়। জুভেন্টাসের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে হিগুইনের। ইতালিয়ান গণমাধ্যমগুলো বলছে, মৌসুমে ৭৫ লাখ ডলার করে পাবেন তিনি।
 
উল্লেখ্য, ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনতে ৯ কোটি ৪০ লাখ ইউরো খরচ করে রিয়াল মাদ্রিদ। তিন বছর পর টটেনহ্যাম হটস্পার থেকে গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে এই রেকর্ড ভাঙে স্প্যানিশ ক্লাবটি।
 
আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদে ফেরত যাওয়ায় জুভেন্টাসের একজন স্ট্রাইকারের প্রয়োজন ছিল। তারা গত মৌসুমে সেরি আর সর্বোচ্চ গোলদাতাকেই পেল। ২৮ বছর বয়সী হিগুয়াইন গত মৌসুমে সেরি আয় ৩৫টি ম্যাচ খেলে ৩৬টি গোল করে নাপোলিকে রানার্সআপ করতে বড় ভূমিকা রাখেন। বিডি নিউজ।