ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ জেএমবি সদস্য আটক

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৫:২৫
 
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদেশি পিস্তলসহ সাহেব চান (১৮) নামে জেএমবির এক সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার বরিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
সাহেব চান হরিপুর উপজেলার বরিয়াল গ্রামের ইউসুফ আলীর ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেব চানের বাসায় অভিযান চালানো হয়। এসময় তাকে আটক করলে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
 
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেএমবি সদস্যকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল।