ঝিনাইদহে ৭৬৩ বস্তা চাল ডাকাতির অভিযোগ

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:১৬
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহণী বাজারে ৭৬৩ বস্তা চাল ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
মঙ্গলবার রাতে বাজারের সততা খাদ্যভাণ্ডারের গুদাম থেকে ১২ লাখ টাকা মূল্যের এসব চালের বস্তা ডাকাতি হয় বলে অভিযোগ পাওয়া যায়।
 
খাদ্যভাণ্ডারের মালিক আবুল কাশেমের অভিযোগ, মঙ্গলবার রাত তিনটার দিকে ২০-২৫ জনের একদল ডাকাত বড় একটি ট্রাকসহ গুদামের সামনে গিয়ে দাঁড়ায়। তারা গুদামের নৈশ প্রহরী ও দুই কর্মচারীকে বেঁধে রেখে এসব চালের বস্তা ট্রাকে তুলে নিয়ে যায়।
 
তিনি জানান, এ ঘটনায় মামলা করবেন।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।’