রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন এ পরোয়ানা জারি করেন।
জানা যায়, মামলার ৮৭ আসামির মধ্যে ৫৯ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগপত্রে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। বাকিরা এ মামলায় বিভিন্ন সময়ে জামিন নিয়েছেন।
২০১৫ সালের জানুয়ারিতে বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল থানাধীন এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের কর্তব্যকাজে বাধাদান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।এ ঘটনায় মতিঝিল থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
