ব্রাহ্মণবাড়িয়ায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাকিব (১১)শহরের কান্দিপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় আনন্দবাজারে একটি মাছের আড়তে কাজ করত।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিব খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের ছাদে উঠে। তবে কি কারণে সাকিব ছাদে উঠে বা আর কেউ তার সঙ্গে ছিল কিনা সেটি নিশ্চিত করে জানা যায়নি। ছাদ থেকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল হক জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
