যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন যশোর জেনারেল হাসপাতালে ও তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। নিহত রবিউল ইসলাম (৫৫) খুলনার কয়রা উপজেলার অর্জুনপুরের বাসিন্দা।
জানা গেছে, বুধবার বেলা ১২টায় উপজেলাধীন যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা বাজারে যাত্রীবাহী একটি বাসের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন, তেঘরিয়া গ্রামের রেক্সোনা (২২), একই গ্রামের মনসুর শেখের ছেলে নূর ইসলাম শেখ (৪২), বহরমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম (৩২) এবং নওয়াপাড়া গ্রামের মৃত করিম সরদারের ছেলে লিয়াকত আলী (৫৮), খলসি গ্রামের ভ্যানচালক তৌহিদুল ইসলাম (২৬), শ্রীরামপুর শ্রীরামপুর গ্রামের যশোর বিসিএমসি কলেজের ছাত্র ইকবাল কবীর (২২) এবং খুলনার কয়রা উপজেলার অর্জুনপুর এলাকার আনারুল (৩৮)।
