তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্দিষ্ট কোনো দল নয়, বর্তমান সরকার জঙ্গিবাদকে ধবংস করতে বদ্ধপরিকর।’
বুধবার রাজধানীর ওসমানী মিলনায়তনে বাংলাদেশ বেতার আয়োজিত এক আলোচনা সভায় দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা জঙ্গিবাদ ধ্বংস করতে চাই। কোনো দল কিংবা মতামতকে ধ্বংস করতে চাই না। দেশ, সমাজ, ধর্ম, সংস্কৃতি, বাঁচানোর জন্য আমাদের সরকার জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, অন্য কোনো লক্ষ্যে নয়।’
মঙ্গলবার কল্যাণপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হওয়ার পরদিন অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী জঙ্গি দমনে ‘সর্বাত্মক’ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, জঙ্গিবাদ দমন করতে মুখ দেখে দল দেখে চলা যাবে না। সাপ, মা সাপ, সাপের বাচ্চা ও ডিম ধ্বংস করে দিতে হবে।
ইনু বলেন, ‘ঘটনার পেছনেও ঘটনা আছে। সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সর্বশেষ কল্যাণপুরের ঘটনাও এক সূত্রে গাঁথা।’
