বার্সার সঙ্গে ৩ বছরের নতুন চুক্তি মাশচেরানোর

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২০:০৫
বার্সেলোনার সঙ্গে তিন বছরের জন্য নতুন চুক্তি করেছেন আর্জেন্টিনার তারকা হাভিয়ের মাশচেরানো। নতুন চুক্তি অনুযায়ী কাতালান ক্লাবটিতে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন মাশচেরানো।
 
স্পেনের গণমাধ্যমে অনেক দিন ধরেই খবর আসছিল, ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস মাশচেরানোকে পেতে বেশ আগ্রহী। তবে নতুন চুক্তিবদ্ধ পর্তুগালের মিডফিল্ডার আন্দ্রে গোমেজের উপস্থাপন উপলক্ষে বুধবার করা সংবাদ সম্মেলনে বার্সেলোনার ডিরেক্টর অব প্রফেশনাল স্পোর্টস আলবের্তে সোলের মাশচেরানোর সঙ্গে নতুন চুক্তির বিষয়টি ঘোষণা করেন। ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর থেকে ২৮২ ম্যাচ খেলে ১৬টি শিরোপা জেতেন এই ডিফেন্ডার। গোল.কম।