সিরাজগঞ্জে নারীসহ ৬ শিবিরকর্মী আটক

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২২:৪৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীসহ ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
 
বুধবার রাতে উপজেলার চান্দাইকোনা বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
 
রায়গঞ্জ থানার ওসি মাহবুব আলম বলেন, চান্দাইকোনা বাজারের একটি বাড়িতে শিবিরের কর্মীদের গোপন বৈঠক থেকে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে জিহাদি বই ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।