যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, 'আমরা হিলারিকে জয়ী এনে দেব।' বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওবামা তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন।
বারাক ওবামা আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচাইতে যোগ্য মানুষ এখন হিলারি। এ সময় তিনি হিলারির প্রশংসা করে বলেন, 'সে কখনও দমার মত মানুষ নয়।'
গত মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি। এর ফলে দেশটির ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। বিবিসি।
