নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৬জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রহুল আমিন এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানাধীন গাবতলীর বাগবড়ী শুভ্র এন্টারপ্রাইজের সামনে রাস্তার উপরে আসামিরা লোকাল মিনিবাসে যাত্রী হত্যার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দারুস সালাম থানার উপ-পরিদর্শক টিটু সরকার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
