বেসিক ব্যাংক কেলেঙ্কারি: গালিবকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৪:২১
 
বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি মামলার আসামি স্কাইভিউ নাম প্রতিষ্ঠানের কর্ণধার সৈয়দ হাসীবুল গণি গালিবকে তিনদিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির করার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেয়া হয়েছে।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। একই সঙ্গে হাইকোর্ট দেয়া তার জামিন বাতিল করে দেয়া হয়েছে। 
 
 
হাসিবুল গণি গাবিল গত জুন মাসে বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে। এরপর জামিন আদেশ কারাগারে গেলে তিনি কারামুক্তি পান। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুর্নীতি দমন কমিশন। আবদনের পক্ষে শুনানি করে দুদক কৌঁসুলী খুরশীদ আলম খান। তিনি বলেন, এখতিয়ার না থাকার পরও হাইকোর্ট দুদকের মামলা শুনানি গ্রহণ করে হাইকোর্ট গালিবকে জামিন দিয়েছে। প্রধান বিচারপতি দুদকের মামলা শুনানির জন্য নির্দিষ্ট বেঞ্চকে এখতিয়ার দিয়েছেন। কিন্তু এখতিয়ার সম্পন্ন বেঞ্চ না গিয়ে গালিব এই বেঞ্চ থেকে জামিন নিয়েছেন। যা আইনগতভাবে সঠিক নয়। এরপর আপিল বিভাগ উপরিউক্ত আদেশ দেয়।
 
এর আগে ফারসি ইন্টারন্যাশনাল কর্ণধার একই বেঞ্চ থেকে জামিন নেয়ার পর আপিল বিভাগ জামিন আদেশ বাতিল করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।