বিএফইউজে'র সভাপতি পদে নির্বাচনে বাধা নেই

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৫:২২
 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি নির্বাচন হতে বাধা নেই। এই নির্বাচন স্থগিত করে আদেশ দিয়েছিল চট্টগ্রামের প্রথম শ্রম আদালত।
 
বৃহস্পতিবার নিম্ন আদালতের আদেশ স্থগিত করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। 
 
ভোটার তালিকা সংশোধনের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের প্রথম আদালত বিএফইউজের নির্বাচন স্থগিত করে গত ২৪ জুলাই আদেশ দিয়েছিল। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহম্মদ আবু তাহের। 
 
এই আদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিনুদ্দিন। তিনি বলেন, একজনের ভোটারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না।
 
শুনানি শেষে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়।