রাজধানীতে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদা মারা যাওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূইয়া এই রিট দায়ের করেন।
রিটে সানজিদার পরিবারকে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশনা দেয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সপ্তাহে এই শুনানি অনুষ্ঠিত হবে। রিট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
গত ১৩ জুলাই মহাখালী পয়:নিষ্কাশন (স্যুয়ারেজ) পড়ে শিশু সানজিদার মৃত্যু হয়।
