শার্শায় নবনিবাচিত ইউপি চেয়ারম্যান-সদস্য-সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৬:১৪
যশোরের শার্শা উপজেলা মিলনায়তনে ২০১৬ সালের ৬ষ্ঠ ধাপে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠান হয়েছে।
 
বুধবার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও শপথ বাক্য পাঠ করান যশোর জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল হাসান।
 
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া আফরোজ উপস্থিত ছিলেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তাসহ উপজেলার ১১টি ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।