বাংলাদেশ ছাত্রলীগের কাউখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেন।
এতে মৃদুল আহম্মেদ সুমনকে সভাপতি ও তৌকির আহম্মেদ সীমান্তকে সাধারণ সম্পাদক করা হয়।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ও সাংগঠনিক দুর্বলতার কারণে ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করে।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু বলেন, ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতাদের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
