জঙ্গিদের বিদেশসংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৮:১৮
 
 
সাম্প্রতিক কয়েকটি জঙ্গি হামলার প্রেক্ষিতে দেশের সন্ত্রাসীরা আন্তর্জাতিক কোনো সংগঠনের কাছ থেকে দিকনির্দেশনা পাচ্ছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জঙ্গিবাদের মূল পরিকল্পনাকারীদের মূল উপড়ে ফেলতে আইনশৃঙ্খলাবাহিনী নিরলসভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে মাহমুদ আলী বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো বাংলাদেশের জঙ্গিদের কোনো দিকনির্দেশনা দিচ্ছে কীনা, সেটাও তারা (গোয়েন্দা সংস্থাগুলো) খতিয়ে দেখছে।’
 

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর এর দায়িত্ব স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের নামে বার্তা আসে ইন্টারনেটে; যদিও সরকার বলছে, বাংলাদেশে বেড়ে ওঠা এই জঙ্গিদের আন্তর্জাতিক সংশ্লিষ্টতা নেই।