সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রী আসলেই সওজ কর্মকর্তারা ততপর হয়ে ওঠে চুলা জালিয়ে বসে থাকে। নিজেদের দায়িত্ব পালন করছেন না অনেকেই। দায়িত্ব অবহেলার জন্য ছোট ছোট গর্তগুলো বড় হয়ে ওঠছে।
শুক্রবার দুপুরে মেঘনা ধনাগোদা নদীর ওপড় নির্মানাধীন মতলব সেতু পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। যানজট নিরসনের জন্য কোরবানীর ঈদের আগেই সকল রাস্তা দখল মুক্ত করা হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, সওজ এর নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, সেক্রেটারি বিএইচ কবির আহমেদ।
২০১৫ সালের অক্টোবরে সেতু নির্মান কাজ উদ্ধোধন করা হয়। এবং দরপত্র মোতাবেক ২০১৭ সালের জুন-জুলাই নির্মান কাজ শেষ করা কথা। ৩০৪ দশমিক ৫১ মিটার এ সেতুর ল্যান্ড একোয়ারসহ বরাদ্দ দেয়া হয়েছে ৮৪ কোটি ৬০ লাখ টাকা। ইতোমধ্যে নির্মাণ কাজের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে বলে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়।
