লক্ষ্মীপুরে বজ্রপাতে ভাগ্নে নিহত, মামা আহত

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৯:২৫
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর মন্ডল গ্রামে বজ্রপাতে মো. সজিব হোসেনের (২২) মৃত্যু হয়েছে। এ সময় তার মামা ইসমাইল হোসেন আহত হয়।
 
শুক্রবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে সজিবের মৃত্যু হয়। এর আগে সাড়ে ১২ টার দিকে মাঠে কৃষি কাজ করার সময় তারা বজ্রপাতে গুরুতর আহত হয়।
 
নিহত সজিব চররুহিতা এলাকার আবুল হাসেমের ছেলে। আহত ইসমাইল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি চর মন্ডল গ্রামের আবুল কালামের ছেলে।
 
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।