রায়পুরায় স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী পলাতক

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২০:৫৭
নরসিংদীর রায়পুরায় স্ত্রী রোজীনার হাতে ফল ব্যবসায়ী স্বামী আব্দুল কুদ্দুস (৩৫) খুন হয়েছেন। ঘটনার পর স্ত্রী পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
কুদ্দুস উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
 
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে কুদ্দুস তার ব্যবসার স্থান গ্রামের পাশের পান্থশালা থেকে বাড়িতে ফিরে প্রতিদিনের ন্যায় স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
 
শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কুদ্দুুস এবং তার স্ত্রী সন্তান উঠতে দেরি হওয়ায় বাড়ির লোকজন ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করতে থাকে। সারাশব্দ না পেয়ে এক পর্যায়ে ভিতরে গিয়ে দেখা যায় কুদ্দুছের লাশ ঘরের মেঝে পড়ে রয়েছে। স্ত্রী রোজীনা ঘরে নেই।
 
খবর পেয়ে রায়পুরা থানার এসআই জহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে বিকালে ঘটঁনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেন। লাশের ঘায়ে কোন গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।