কুষ্টিয়ার মিরপুরে ভারি বর্ষণের সময় বজ্রাঘাতে রফিকুল ইসলাম রফিক (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বজ্রপাতের সময় রফিক নিজ গ্রামে মাঠের মধ্যে ঘাস কাটছিল । জোরে বৃষ্টির সঙ্গে মুহুর্মুহ বজ্রপাত শুরু হলে সে মাঠের একটি গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ একটি বজ্রপাতে সে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর মাধবপুর গ্রামের টানু মালিথার ছেলে ও বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর মেধাবী ছাত্র।
