মারিয়ানায় ৭.৭ মাত্রার ভূমিকম্প

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১০:৩৬
 
প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। শনিবার এই কম্পন অনুভূত হয়। 
 
মার্কিন ‍ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিলে জনহীন আগরিহান দ্বীপের ১৯ মাইল দক্ষিণ-দক্ষিপশ্চিমে মাটির ২১২ কিলোমিটার গভীরে। 
 
তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করেনি জাতীয় সুনামি সতর্কতা সেন্টার। 
 
মুখপাত্র পল হোয়াইমোর বলেছেন, মারিয়ানার সবচেয়ে বড় দ্বীপ সাইপানে স্বাভাবিকের চেয়ে দুই ইঞ্চি উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। খবর: সিএনএন।