গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, পাঁচ লাখ টাকার ক্ষতি

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১০:৩২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।  এতে মিলের তুলার বেল্ট পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার কেওয়া এলাকায় আউটস্পেস নামের ওই মিলে  অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।  
 
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।