‘দাবাং থ্রি'তে থাকছেন সোনাক্ষি

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১১:০৪
 
শোনা যাচ্ছিল ‘দাবাং থ্রি’ ছবিতে সোনাক্ষি সিনহার পরিবর্তে পরিণীতি চোপড়াকে নেয়া হবে। তবে এই ফ্রাঞ্চাইজের পরিচালক ও প্রযোজক আরবাজ খান জানিয়েছেন, পরবর্তী ছবিতে সোনাক্ষি থাকছেন। 
 
আরবাজ খান জানিয়েছেন, সোনাক্ষি ‘দাবাং থ্রি’ ছবির একটি অংশ হতে যাচ্ছে। তবে তার চরিত্র কি সেটি চিত্রনাট্য তৈরি হলে জানা যাবে। ছবিতে আরো একজন নায়িকা থাকতে পারে। 
 
আগামী বছরের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হবে। 
 
‘দাবাং’ তারকা সালমান খান বর্তমানে টেলিভিশনের রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১০ এর শুটিং নিয়ে ব্যস্ত। এরপর কাজ করবেন কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ ছবিটি। অন্যদিকে সোনাক্ষি তার অভিনীত ছবি ‘আকিরা’ ও ‘ফোর্স’ ছবির মুক্তির অপেক্ষা আছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া।